♻WHAT IS ACCA ?
বর্তমানে সারা পৃথিবীজুড়ে ১৮০ টি দেশে এসিসিএ এর ৫,৮৬,০০০ থেকেও বেশি সদস্য ও ছাত্র রয়েছে। তার মধ্যে ১,৫৪,০০০ জন সদস্য এবং ৪,৩২,০০০ জন ছাত্র।
সার্টিফাইড চার্টার্ড একাউন্ট্যান্ট শব্দটি স্বত্ব সংরক্ষিত শব্দ যা রয়েল চার্টার থেকে উদ্ভূত। ১৯৭৪ সালে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এই প্রতিষ্ঠানটিকে 'রাজকীয়' খেতাব প্রদাক করে। এসিসিএ এর সদস্যরাই শুধুমাত্র নিজেদের সার্টিফাইড চার্টার্ড একাউন্ট্যান্ট হিসেবে পরিচয় দিতে পারবে এবং তারা এসিসিএ এর সমস্ত নিয়ম কানুন এবং পেশাদারি নিতী মেনে চলতে বাধ্য থাকবে।
ও–লেভেল বা এইচএসসি শেষ করেই ভর্তি হতে|এ ক্ষেত্রে তাঁদের ফাউন্ডেশন ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়। এসিসিএ ডিগ্রি হিসাববিজ্ঞানের প্রায়োগিক দিকসহ ব্যবসা পরিচালনা নানা বিষয় সম্পর্কে শিক্ষার্থীকে পেশাদার ও ব্যবহারিক জ্ঞান অর্জনে অবহিত করে। যেকোনো সময় কম্পিউটারভিত্তিক এসিসিএর নির্ধারিত বিষয়গুলোর পরীক্ষা দেওয়া যাবে। তা ছাড়া কাগজে-কলমে পরীক্ষা দেওয়া যাবে বছরের জুন ও ডিসেম্বর মাসে। এসিসিএর সদস্য হওয়ার জন্য শিক্ষার্থীকে মোট ১৪টি বিষয়ে পাস করতে হয়। সেই সঙ্গে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়। এ ছাড়া ব্যবসায়িক নৈতিকতার ওপর ‘এথিকস মডিউল’ নামের কোর্স প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলক পড়তে হয়। এসিসিএর শিক্ষার্থীরা ফলিত হিসাবরক্ষণের ওপর ইংল্যান্ডের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের সুবিধা পেয়ে থাকেন।
💥ACCA কে দুইটা ভাগে বিভক্ত করে বুঝানোর চেষ্টা করছি । যেকেউ ACCA পড়তে পারেন, তার জন্য দুইটা রুট নিয়ে কথা বলবো । প্রথমটা Foundation-level (FIA) এবং দ্বিতীয় ধাপে ACCA ।
💡Foundation-level qualifications - Foundations in Accountancy (FIA)
ও–লেভেল বা এইচএসসি শেষ করেই ভর্তি হতে পারবেন FIA কোর্সটিতে ( এসএসসি শেষ করেও আসতে পারেন তবে সেটা সঠিক পথ হবে না ) । মোট সাতটা বিষয় পড়তে হয় এখানে। এই সাতটা বিষয় শেষ করলে তিনটা সনদ পাওয়া যাবে । ACCA এর আগের পাঠ হচ্ছে এই FIA কোর্স। FIA শেষ করে সরাসরি ACCA Skills Level থেকে শুরু করতে পারবেন ।
💦Foundation-level qualifications - Foundations in Accountancy (FIA)
01. Introductory Diploma in Financial and Management Accounting:
Recording Financial Transactions (FA1) and Management Information (MA1)
02. Intermediate Diploma in Financial and Management Accounting:
Maintaining Financial Records (FA2) and Managing Costs and Finance (MA2);
03. Diploma in Accounting and Business
Accountant in Business (FAB), Management Accounting (FMA) and Financial Accounting (FFA).
💮পরীক্ষাপদ্ধতি
এখানেও On-demand computer-based exams (CBE) পধতি চালু আছে প্রথম ৪ টা পেপার এর জন্য AB, MA, FA, LW ।
Skills level পর্যন্ত বাকি পেপারগুলো ( PM, TX, FR, AA, FM ) Session CBE এর মাধ্যমে পরীক্ষা দিতে হবে । Session CBE বলতে ACCA licensed exam centers( ব্রিটিশ কাউন্সিল) কে বুঝায় যা কিনা বছরে ৪ বার March, June, September এবং December Session এ পরীক্ষা দিতে পারবেন ।
The Foundation-level এর পরীক্ষা paper-based এবং on-demand computer-based দুই ভাবে দেয়া যায় । paper-based এর জন্য বছরের March, June, September এবং December এই ৪ বার পরীক্ষা দিতে পারবেন ( তবে বাংলাদেশে FIA level এ on-demand computer-based পরীক্ষা দিয়ে থাকে প্রায় সবাই ) । আর on-demand computer-based বছরের যেকোনো সময় দিতে পারবেন ACCA licensed exam centers থেকে ।
🔱যোগ্যতা
Foundation-level qualifications - Foundations in Accountancy (FIA)। কোর্স করা যাবে এসএসসি (যেকোনো গ্রুপ) পাসের পরেই। তবে এইচএসসি (যেকোনো গ্রুপ) পাস করে আসাটা ভালো ।
💥ACCA
কেউ যদি FIA শেষ করে এসিসিএ পড়তে চান, তাহলে সে Applied Knowledge level এর ৩ টা পেপার exempt পাবে। আর যদি ও-লেভেল/ এ-লেভেল/ অনার্স/ মাস্টার্স/ বিবিএ/ এমবিএ শেষ করে আসতে চান তবে আপনার major সাবজেক্ট এর উপর Base করে ACCA আপনাকে কিছু Paper exempt দিবে ।
✔ACCA তে মোট ৩ টা লেভেল আছে :
01. Applied Knowledge level ( আপনি যদি FIA শেষ করে বা অনার্স/ মাস্টার্স/ বিবিএ/ এমবিএ তে Business Studies Related Subjects থাকে তাহলে এই লেভেল exempt পাবেন )
02. Applied Skills level ( এখানেও বাংলাদেশের কিছু নামিধামি University স্টুডেন্টসরা exempt পায় )
03. Strategic Professional level ( এটা বাধ্যতামূলক )
নিচে লেভেল গুলো সম্পর্কে বিস্তারিত দেয়া হলো ।
The Applied Knowledge level consists of 3 examinations:
• AB - Accountant in Business
• MA - Management Accounting
• FA - Financial Accounting
The Applied Skills level consists of 6 examinations:
• LW - Corporate and Business Law
• PM - Performance Management
• TX - Taxation
• FR - Financial Reporting
• AA - Audit and Assurance
• FM - Financial Management
The Strategic Professional level involves 4 examinations: 2 from Essential and any 2 from Options.
Essential (or Compulsory):
• SBL - Strategic Business Leader
• SBR - Strategic Business Reporting
Options:
• AFM - Advanced Financial Management
• APM - Advanced Performance Management
• ATX - Advanced Taxation
• AAA - Advanced Audit and Assurance
❌ACCA রেজিস্ট্রেশন এবং সাবস্ক্রিপশন ফি
💡ACCA পরীক্ষার জন্য নথিভুক্ত করার জন্য আপনাকে অবশ্যই একজন সক্রিয় ACCA ছাত্র হিসেবে নিবন্ধিত হতে হবে। এর মানে আপনাকে অবশ্যই £89 এর এককালীন নিবন্ধন ফি এবং £122 এর বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
আপনার প্রথম বছরে, আপনি £89 এবং £122 উভয় ফি প্রদান করেন। প্রতি বছর পরে, আপনাকে শুধুমাত্র £122 বার্ষিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে – ১লা জানুয়ারির আগে ।
সেই বছর কোনো পরীক্ষায় না বসলেও আপনাকে অবশ্যই এই ফি দিতে হবে। আপনি যদি তা না করেন তবে আপনাকে স্টুডেন্ট রেজিস্টার থেকে সরিয়ে নেওয়া হতে পারে এবং £89-এর বিনিময়ে আপনার পড়াশোনা চালিয়ে যেতে একজন ছাত্র হিসাবে পুনরায় নিবন্ধন করতে হবে।
💮ACCA ছাড় ফি
যেকোনো ছাড়ের জন্য আপনাকে অবশ্যই আলাদা ACCA পরীক্ষার ফি দিতে হবে।
ফি পরীক্ষার স্তরের উপর নির্ভর করে। এই ফি হল ফলিত জ্ঞান পরীক্ষার জন্য £98 এবং ফলিত দক্ষতা পরীক্ষার জন্য £123৷
💡কোর্স করবেন কোথায়?
বাংলাদেশ এসিসিএ অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত এসিসিএ কোর্স করা যায়। এসিসিএ বাংলাদেশ অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: সাইফুরস, এলসিবিএস ঢাকা, চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ (সিইউসি), এএমটিআরএএস, চার্টার্ড অ্যাকাউন্টেসি কলেজ।
🌟সার্টিফিকেট
Skills level পর্যন্ত সবগুলো পেপার এবং Ethics and Professional Skills module শেষ করে Research and Analysis project Submit করার পর সেটা Approve হলে Bachelor of Science (Honors) degree in Applied Accounting Academical সার্টিফিকেট দেয়া হয় Oxford Brookes University থেকে ।
⭐আরো বেশ কিছু Academical সার্টিফিকেট দেয়া হয় তার কিছু নিচে দেয়া হলো :
01. The ACCA full Professional qualification is regarded as the equivalent of a taught UK master's degree by the UK NARIC and Department for Education.
02. MSc in Professional Accountancy offered in association with the University of London.
03. Global MBA (for full ACCA members), offered in association with Oxford Brookes University.
🌟এতো গেল Academical সার্টিফিকেট এর ব্যাপারগুলো , এবার আসি Professional Qualification এর দিকে
01. Affiliate : এক কথায় বলতে গেলে আপনার ACCA এর সব গুলো পেপার শেষ হলেই আপনি Affiliate
02. Member : Affiliate এর সাথে যদি আপনার ৩ বছরের Working Experience থাকে তবে আপনি Member এর জন্য Apply করতে পারবেন ।
🔳কিছু কথা যেগুলো না বললেই নয়, বরং বাংলাদেশ এর প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ যারা ACCA শুরু করতে চাচ্ছেন বা করছেন :
০১. ACCA এর পাশাপাশি বাংলাদেশ এর যেকোনো University তে Admission নিয়ে রাখবেন। হোক সেটা ডিগ্রি , অনার্স, বিবিএ। এটা আপনাকে বিভিন্ন Company এর Job এ Apply করতে Help করবে ।
০২. Skill Level শেষ করে বা ১/২ বাকি থাকতে ভালো কোন সিএ ফার্ম এ জয়েন করবেন। এটা আপনাকে Future Career এ খুবই হেল্প করবে।
০৩. যে যাই বলুক ৩ বছর ৪ বছরের মধ্যে ACCA শেষ করা যায়। এগুলো শুনবেন, Motivation নিবেন কিন্তু বিশ্বাস করবেন না । কারণ লাখে ১/২ জনকে দিয়ে উদাহরণ দেয়া যায় না ।
০৪. পর্যাপ্ত টাকা পয়সার ব্যাকআপ রাখবেন । নাহলে মাঝপথে এমন গ্যাঁড়াকলে পরবেন যে পেছনে যেতে পারবেন না আবার টাকার অভাবে সামনেও যেতে পারবেন না , শেষমেশ Career এর বারোটা বাজিয়ে ফেলবেন। (এমন উদাহরণ সব থেকে বেশি )
০৫. আপনার ক্লাসম্যাট দের সাথে Group Study করতে পারেন, এটা খুবই হেল্পফুল । তবে, তবে সেটা শুধু Group Study এর মাঝেই সীমাবদ্ধ রাখবেন। ইটিস ফিটিস করতে গিয়ে ট্র্যাক থেকে ছিটকে পরবেন না ।
০৬. কোন কিছু জানতে হলে Senior বড় ভাই বা ACCA বাংলাদেশ এর হেল্প নিবেন, ক্লাসম্যাট দের কাছথেকে কোন উপদেশ নিবেন না , মনে রাখবেন তারা আপনার Stage এ আছে
০৭. Networking Strong করবেন শুরু থেকেই এটা খুবই কাজে লাগবে ভবিষ্যতে ।



No comments