Header Ads

♻WHAT IS CFA ?




                                       Chartered Financial Analyst

এ কোর্সটি পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের CFA Institute কর্তৃক। এর বিশেষত্ব হলোত, এখানে প্রচলিত বা গতানুগতিক এমবিএর মতো বিষয় শেখানো হয় না। বিশেষভাবে জোর দেয়া হয় বর্তমান সময়োপযোগী বিষয়গুলোর উপর। এ কোর্সের আওতায় রয়েছে ব্যবহারিক ও মৌলিক বিনিয়োগের নানা বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রোগ্রামটি সম্পন্ন করতে পারেন কোনো পূর্ণকালীন চাকরি করা ব্যক্তিও। কারণ ওইভাবেই সাজানো হয়েছে এই কোর্সটি। অর্থাৎ অনায়াসে চালিয়ে যাওয়া যায় এটি।যাওয়া যায় এটি।


সিএফএ ডিগ্রি লাভের জন্য পরীক্ষা দিতে হয় মোট তিন ধাপে। সিএফএ নির্ধারণ করে পরীক্ষার রুটিন। একই দিনে পরীক্ষা হয় বিশ্বের সব কেন্দ্রে। এ কোর্সের জন্য নিবন্ধন করতে হলে চার বছরের ডিগ্রিধারী হলেই চলে। এমনকি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে অধ্যয়নরত হলেও তা করা যাপবে। তবে দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশ নিতে হলে স্নাতক পাস বাধ্যতামূলক। চার বছরের কাজের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিত্ব এ ডিগ্রির জন্য নিবন্ধন করতে পারেন। এ কোর্স সম্পন্ন করতে ব্যয় হতে পারে (এককালীন) প্রায় দেড় হাজার ডলার। আমাদের দেশে সিএফএ'র পরীক্ষা অনুষ্ঠিত হয় ব্রিটিশ কাউন্সিলে।CFA পরিক্ষা দিতে কত টাকা লাগে?


আপনি যদি কম টাকায় CFA পরিক্ষা দিতে চান, তাহলে আপনাকে Early রেজিস্ট্রেশন করতে হবে। এটার ডেডলাইন ফেইল করলে আপনাকে ৩০০ থেকে ৭৫০ ডলার পর্যন্ত বেশি ফিস দিয়ে পরীক্ষা দিতে হবে/

লেভেল ১ পরীক্ষা হয়ে জুন এবং ডিসেম্বর মাসে। আর লেভেল ২ এবং ৩ পরীক্ষাগুলো হয় শুধু জুন মাসে। আপনার উচিত লেভেল ১ পরীক্ষা জুনে দেয়া, তাহলে পরের লেভেলের জন্য ১ বছর সময় পাবেন।

প্রতিটি লেভেলের রেজিস্ট্রেশনের জন্য আপানাকে আলাদাভাবে রেজিস্ট্রেশন ফিস দিতে হবে।ভর্তির সময় এককালীন ৪৫০ ডলার দিতে হবে (ওয়ান টাইম ফি)Early রেজিস্ট্রেশনের ফি ৭০০ ডলার প্রতিটি লেভেলের জন্য যেটা জুন ২০২০ থেকে প্রযোজ্য হবে।


CFA এর জন্য কোন বই পড়বেন?


১) CFA Institute Books


২) Kaplan Schweiser Books


সবগুলো বই পাবেন নীলক্ষেতের ফারহান বুক সেন্টারে।


এছাড়াও ইউটিউবে CFA এর প্রতিটি লেভেলের জন্য অনেক ভিডিও লেকচার পাবেন। সেগুলোরও সাহায্য নিতে পারেন চাইলে।

CFA পাস করে ব্যাংক ও ফাইনান্সিয়াল কোম্পানিগুলোতে অনেক ভাল জব হাই প্রোফাইল চাকরি পাওয়া যায়। Equity Research, Asset Management, Commercial Banking, Investment Banking, Insurance Company – এইসব কোম্পানিতে অনেক ভাল চাকরি পাওয়া যায়। এছাড়াও কর্পোরেট কোম্পানিতে ফাইনালসিয়াল এনালিস্ট হিসেবে কাজের সুযোগ আছে।

CFA এর পরিক্ষার লেভেল

CFA তে মোট লেভেল হচ্ছে তিনটি, এবং পরিক্ষাও তিনটি।

প্রথম দুইটি লেভেল হচ্ছে এমসিকিউ, আর লাস্ট লেভেলটি হচ্ছে ৫০% এমসিকিউ ও ৫০% থিওরি। প্রতিটি এমসিকিউ এর জন্য তিনটি করে অপশন থাকে, এবং কোন নেগেটিভ মারকিং থাকে না। এটা একটা ভাল দিক আমি বলব। তবে পাস মার্কস নরমালি ৬৫-৭০% হয়ে থাকে। লেভেল ১ এর পাস রেট সাধারণত ৪৩%, লেভেল ২ এর পাস রেট সাধারণত ৪৫%, এবং লেভেল ৩ এর পাস রেট সাধারণত ৫৫% হতে থাকে।পরীক্ষার সময় ছয় ঘণ্টা। তিন ঘণ্টা পরীক্ষা দেবার পর একটা ব্রেক পাবেন। তারপর আবার তিন ঘণ্টার একটা পরীক্ষা হবে।

CFA পরীক্ষা দিতে কি যোগ্যতা প্রয়োজন

যদিও CFA ফাইনান্সের সবচেয়ে বড় প্রফেশনাল ডিগ্রি, এটা দিতে আপনাকে ফাইনান্স, একাউন্টিং অথবা ব্যাংকিংর কোন ডিগ্রির প্রয়োজন নেই। তাহলে এর রিকুয়ারমেন্ট টা কেমন হবে?

CFA লেভেল ১ এক্সাম দিতে হলে আপনাকে ব্যাচেলর লেভেলের শেষ বর্ষের ছাত্র হতে হবে। আর যদি CFA লেভেল ১ পাস করে ফেলেন, তাহলে লেভেল ২ এক্সাম দিতে আপনাকে ব্যাচেলর ডিগ্রি শেষ করতে হবে; অথবাচার বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা; অথবাHigher Education এবং ফুল টাইম কাজের অভিজ্ঞতা মিলে চার বছর বা তার বেশি হতে হবে; এবংআপনার কাছে ইন্টারন্যাশনাল ট্রাভেল পাসপোর্ট থাকতে হবে CFA এর সিলেবাস কি?CFA এর সিলেবাস পোস্টটির ছবিতে দেয়া আছে। CFA লেভেল ১ পাস করা খুব একটা কঠিন না। একটু ভাল মত পড়লে, আর বেসিক পরিষ্কার থাকলেই লেভেল ১ পাস করার কথা। আমার অনেক বন্ধুরা পাস করেছে। তবে বিপদ হল লেভেল ২ থেকে যেটা একটু কঠিন। আর লেভেল ৩ পাস করা আরও কঠিন।

বলে রাখা ভাল যে CFA লেভেল ১ ও লেভেল ২ তে আপনাকে মোট ১০ টা সাবজেক্টস পড়তে হবে, এবং ১০ টা সাবজেক্টস এর উপর একটাই পরীক্ষা হবে, তাও একদিনে। তবে লেভেল লেভেল ৩ এ পরীক্ষা হবে ৭ টি বিষয়ের উপর। 

No comments

Powered by Blogger.