Header Ads

✔ এত ডিগ্রি থাকতে CMA করবেন কেন?


উত্তর: Accounting এবং Financial Role গুলোতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমানের গতানুগতিক জব মার্কেট থেকে একটু সরে গিয়ে প্রথমেই Sector Related Specialized Knowledge অর্জনকে প্রাধান্য দেয়া এবং তা অর্জনের মাধ্যমে ব্যক্তিজীবন, প্রাতিষ্ঠানিক ও সামাজিক জীবনে প্রতিষ্ঠালাভের পাশাপাশি আর্থিক সমৃদ্ধি আনায়ন করার সহায়ক ডিগ্রীগুলোর মধ্যে CMA অন্যতম৷


CMA রা প্রতিষ্ঠানসমূহে সঠিক সিদ্ধান্ত গ্রহন,সুশাসন (Corporate Governance) এর চর্চা এবং প্রতিটি পদক্ষেপে সর্বজন স্বীকৃত প্রফেশনাল Standards এর প্রয়োগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন এবং তার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷


গতানুগতিক গ্রাজুয়েটদের থেকে CMA Qualification একজন ফ্রেশারকে অনেক ক্ষেত্রে Fundamentally ই আলাদা করে দেয়৷ আর CMA এর একটি প্রধান সুবিধা হল এটি আপনি চাইলে চাকরির পাশাপাশিও Continue করতে পারেন৷ চাকরিজীবী বা ফ্রেশার উভয়ের ক্ষেত্রেই ফিউচার ক্যারিয়ার Growth এর জন্য CMA এর মত প্রফেশনাল ডিগ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷




No comments

Powered by Blogger.