CA DEGREE
সিএ হলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি পেশাদার হিসাববিজ্ঞান ডিগ্রি যা বিশ্বব্যাপী স্বীকৃত। সিএরা ব্যবসা, সরকার এবং অন্যান্য সংস্থার আর্থিক তথ্যগুলিকে বিশ্লেষণ, প্রস্তুত এবং নিরীক্ষা করার জন্য প্রশিক্ষিত। তারা আর্থিক নীতি এবং প্রয়োজনীয়তাগুলিতেও বিশেষজ্ঞ।
✨বাংলাদেশে সিএর চাহিদা:
বাংলাদেশে সিএর চাহিদা দিন দিন বাড়ছে। ব্যবসা-বাণিজ্য, শিল্প ও উৎপাদন, ব্যাংকিং, বীমা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে সিএদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। সিএরা আর্থিক তথ্য বিশ্লেষণ, হিসাবরক্ষণ, নিরীক্ষা, কর ব্যবস্থাপনা, ব্যবসায়িক পরিকল্পনা ইত্যাদি কাজে দক্ষতার সাথে কাজ করতে পারে।
✨কেন শিক্ষার্থীরা সিএ করবে?
সিএ ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা নিম্নলিখিত সুবিধাগুলি পেতে পারে:
✨পেশাগত উন্নতি: সিএ ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক খাতে একটি প্রতিষ্ঠিত পেশা গড়ে তুলতে পারে।
✨আর্থিক নিরাপত্তা: সিএরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ভালো বেতন ও সুযোগ-সুবিধা পেতে পারে।
*✨চাকরির সুযোগ:* সিএরা বাংলাদেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে পারে।
✨ব্যবসা শুরু: সিএরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের ব্যবসা শুরু করতে পারে।
✨সিএ ডিগ্রি অর্জনের জন্য যোগ্যতা:
সিএ ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে:
❄️উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
❄️কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে।
✨আইসিএবির নিবন্ধিত সিএ ফার্মে আর্টিকেলশিপ করতে হবে।
✨সিএ ডিগ্রি অর্জনের পদ্ধতি✨
সিএ ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত ধাপগুলি সম্পন্ন করতে হবে:
1. সার্টিফিকেট লেভেল: এই লেভেলে মোট সাতটি বিষয়ে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা প্রফেশনাল লেভেলের জন্য যোগ্যতা অর্জন করে।
2. প্রফেশনাল লেভেল: এই লেভেলে মোট সাতটি বিষয়ে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা অ্যাডভান্সড লেভেলের জন্য যোগ্যতা অর্জন করে।
3. অ্যাডভান্সড লেভেল: এই লেভেলে মোট ৩টি বিষয়ে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সিএ ডিগ্রি অর্জন করে।
✨সিএ ডিগ্রি অর্জনের খরচ
এটা ডিপেন্ড করে আপনি কতো বারে লেভেল ক্লিয়ার করতেছেন তার উপর। আমাদের চার্টে দেওয়া হয়েছে খরচ।
✨উপসংহার
সিএ ডিগ্রি একটি সম্মানজনক ও উচ্চ-চাহিদা সম্পন্ন পেশাদার ডিগ্রি। এই ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক খাতে একটি প্রতিষ্ঠিত পেশা গড়ে তুলতে পারে এবং ভালো বেতন ও সুযোগ-সুবিধা পেতে পারে।
বর্তমানে সিএ প্রোফেশনে অনেকে আসতে আগ্রহী, বাট সঠিক ভর্তি কার্যক্রম নিয়ে কনফিউজড অনেকে।তাদের জন্য পোস্ট টা করা:-
সিএ তে মুলত ২ ভাবে জয়েন করতে পারবেন, ১.HSC,Honers,Master’s এর পর ফার্মে জয়েন করে সরাসরি আর্টিকেল শীপে।
২.Degree, Honers,Master’s চলাকালীন প্রী আর্টিকেল কোর্সে।
✨সরাসরি আর্টিকেলে ভর্তি হতে চাইলে HSC এর পর (SSC+HSC) মিলে ৮ পয়েন্ট থাকতে হবে।
আর
গ্রেজুয়েশন এবং পোস্ট গ্রেজুয়েশনেএর পর করতে চায়লে SSC-HSC মিলে ৬ পয়েন্ট আর গ্রেজুয়েশন পোস্ট গ্রেজুয়েশন বা সমমানের ডিগ্রি তে কমপক্ষে ২.২৫ থাকতে হবে।
❄️ভর্তিপ্রসেস আর্টিকেল শীপে: প্রথমে পছন্দ মতো ফার্ম সিলেকশন করে,তাদের অনলাইনে জিমেইলে বা সরাসরি ফার্মে গিয়ে আপনার সিভি জমা দিবেন।
এরপর ছোট খাটো একটা পরীক্ষা বা তাদের সিলেকশন প্রসেস এর জন্য অপেক্ষা করবেন।
আপনাকে কল করে বাকি প্রকৃয়া ফার্ম থেকে গাইড করবে।
ফার্মে সিলেক্ট হওয়ার ২-৩ মাস পর রেজিষ্ট্রেশন নিতে হবে।এতে প্রায় ৩০০০০ টাকার মতো খরচ হবে।এই টাকা পে অর্ডার করে প্রয়োজন ডকুমেন্টস সহ ICAB তে রেজিষ্ট্রেশন নিবেন,ফার্ম আপনাকে গাইড করবে।
এখানে আপনাকে ৯-৫ টা কাজ করতে শিখতে হবে,এবং রাতে অনলাইন ক্লাস করতে হবে।HSC এর পর জয়েন হলে ফার্ম ৪ বছর, গ্রেজুয়েশন বা পোস্ট গ্রেজুয়েশন এর পর হলে ফার্মের মেয়াদ ৩ বছর।
✨প্রী আর্টিকেল এর ভর্তির জন্য ১ম শর্ত আপনাকে কোন প্রতিষ্ঠানে ভর্তি থাকতে হবে।
অনার্স+প্রী আর্টিকেল শীপে ভর্তি জয়েন আপনার HSC+SSC পয়েন্ট ৮ থাকতে হবে এবং কোন শিক্ষা প্রতষ্ঠানে অনার্স /ডিগ্রি তেও ভর্তি থাকতে হবে।।
এছারা মাস্টার্স এর সাথে প্রী আর্টিকেল করতে চায়লে আপনার SSC+HSC মিলে ৬ আর অনার্সে কমপক্ষে ২.২৫ থাকতে হবে।
প্রী আর্টিকেল শীপে ভর্তি প্রকৃয়া
১.আইসিএবির ওয়েবসাইট থেকে PAS Admission ফরম ডাউনলোড করে পুরন করে।সাথে সাপোর্টিং ডকুমেন্টস (২কপি ছবি সত্যায়িত, সকল ধরনের সার্টিফিকেট -মার্কশীট এর কপি সত্যায়িত, ডিপার্ট্মেন্ট থেকে প্রত্যায়ন পত্র, ভার্সিটি আইডি কার্ড এর কপি সত্যায়িত, Nid-Birth সার্টিফিকেট কপি সত্যায়িত করে)
প্রয়োজনীয় টাকা
রেজিষ্ট্রেশন ফি 8900+
সাবজেক্ট ইনরোল ফি (২০০০*সাবজেক্ট সংখ্যা)সর্বোচ্চ ৭ টা।+
বই ৬ সাবজেক্ট এর ৩০০০ এককালীন।
সকল টাকা একসাথে পে অর্ডার করে ডকুমেন্টস সহ আইসিএবির যেকোনো কার্যালয়ে জমা দিবেন। আপাতত আপনার কাজ শেষ। বাকিটা উনারা কল করে আপনাদের নির্দেশনা দিবেন।
এখানে আপনি আপনার গ্রেজুয়েশন এর সাথে সাথে সার্টিফিকেট লেভেলের ৭ টা সাবজেক্ট পাশ করে এগিয়ে যেতে পারবেন। আপনার ফার্মে জয়েন হবে অনার্স বা মাস্টার্স এর পর, এবং মেয়াদ ৩ বছর।
-----------------------------------------------------------------------
সিএ পাশ করতে হলে ফার্মে ৩-৪ বছর কাজ শিখতে হয়।আবার সাথে ১৭ টা সাবজেক্ট ৩টা লেভেলে শেষ করতে হয়।
প্রী আর্টিকেল এর এডভান্টেজ হলো আপনি আপনার গ্রেজুয়েশন এর পাশাপাশি সার্টিফিকেট এবং প্রোফেশনাল লেভেলে ক্লিয়ার করতে পারবেন। আপনার যদি সার্টিফিকেট লেভেল ক্লিয়ার হয় আপনার আর্টিকেলশীপের মেয়াদ হবে ২.৫ বছর এবং আপনি যদি প্রোফেশনাল লেভেল ক্লিয়ার করতে পারেন আপনার আর্টিকেল শীপের মেয়াদ হবে ২ বছর। এবং সার্টিফিকেট লেভেল ক্লিয়ার থাকলে আপনার এলাউন্স হবে ১০০০০, প্রোফেশনাল লেভেল ক্লিয়ার থাকলে আপনার এলাউন্স হবে ১৪০০০ টাকা।
*আইসিএবি পোর্টাল সিএ ফাম -
https://www.icab.org.bd/page/all-ca-firms
* যে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যে সব বিষয়ে সিপি এল-
https://www.icab.org.bd/page/credit-for-prior-learning-cpl-exemption
*সাটিফিকেট লেভেল নমুনা প্রশ্নগুলি-
https://www.icab.org.bd/page/sample-question-papers-of-online-examination-computer-based-testing-cbt-for-certificate-level
*প্রি-আঙ্গল বিস্তারিত -
https://www.icab.org.bd/page/pre-articleship-program
* কোয়ালিফাইড উপাধি ও ডিগ্রি বিস্তারিত -
https://www.icab.org.bd/page/others-qualifications-rat-cap
*সকল লেভেল সিলেবাস-
https://www.icab.org.bd/page/icab-latest-syllabus
*পরিক্ষা ফি খরচ-
https://www.icab.org.bd/page/application-fees
*সিএম ফার্ম পরিবর্তন-
https://www.icab.org.bd/page/forms-for-migration-of-articled-student
*আইসিএবি ওয়েবসাইট-
https://www.icab.org.bd/
.jpeg)
No comments