✔CIMA F1 SUBJECT
2. Cima Kit টায় exam standard প্রচুর অংক আছে! অংকগুলো প্রচুর চর্চা করতে হবে। kit টা বেশ কয়েকবার রিভিশন দিতে হবে।
3. পুরাতন সিলেবাস IFA এর প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে।
সেগুলো নতুন সিলেবাসের সাথে মিলিয়ে চর্চা করতে হবে।
4. F1 এ বড় অংক আসে মূলত চার ধরনের: Cash flow, Taxation ,Association, Single company...... তবে অন্য অংকও 15/ 20 মার্কের আসতে পারে।
সিএমএ অথোরিটি কোনো প্রশ্ন প্যাটার্ন অনুসরন করেন না।এমন হতে পারে 'কনস্ট্রাকশন কনট্রাক্ট' থেকে 15 থেকে 20 মার্ক স্ট্যান্ডার্ডের একটা অংক দিয়ে দিতে পারে।
5. A ও B- part টায় ভালো করতে টেক্সবুকটা অবশ্যই ভালো করে পড়তে হবে।
6. বাজারে যেসব kit পাওয়া যায় তাতে 2014 সালের ম্যাথ গুলো নেই। অনলাইন থেকে সেগুলো সংগ্রহ করতে পারেন। cimaglobal লিখে সার্চ দিলেই পাবেন।
বাজারে Cima Questionire নামে একটা বই পাওয়া যায়। কিট না কিনে ওটাও কিনতে পারেন।ওটাতে 2010-2014 সব Cima প্রশ্ন পাবেন।
7. ট্যাক্সেশন সেকশনে ভালো পারফর্ম করতে CA এর Taxation 2 বইটা কালেক্ট করতে হবে এবং Nikhil Chandra Sill Sir এর Taxation in Bangladesh বইটা কালেক্ট করে VAT, Individual Assessment section গুলো ভালো করে চর্চা করতে হবে।
Taxation থেকে প্রায় বছরই বেশ কিছু নম্বর থাকেই।
8. F1 এর জন্য ভালো কারো সাথে গ্রুপ স্টাডি করা উচিত। সিঙ্গেল কোম্পানি আর কনসলিডেটেড অংকগুলো বেশ ঝামেলার। বেসিক ঠিক করা জরুরি হুবহু অংক কমন পাওয়ার চিন্তা করলে ভুল করবেন।
9. Reference Books prescribed by ICMAB:
♠CIMA Study Text F1
♠ Intermediate Accounting ( kieso, Weygandt, Warfield- IFRS Edition)
♠Corporate financial Reporting & analysis
( David Yound, Jacob, Wiley)
10. জুন, 2018 তে cima kit questions থেকে বেশ কিছু অংক হুবহু দিয়েছে তবে সামনের বারও যে একই রকম প্রশ্ন করবে এমন ভাবাটা ভুল হবে। মাঝে বেশ কয়েকটা এক্সামে cima kit questions থেকে প্রশ্নই আসতো না। অনেকেই তাই cima এর বই বাদ রেখে অন্য বই থেকে করেছে। যারা এমন করেছে তারা এবার ভুল করেছে। cima questions বাধ্যতামূলকভাবে করতে হবে। তবে অন্যান্য বইও ফলো করতে হবে।
11. F1 এর এক্সামে মেজর অংকগুলোতে ভালো না করলে পাস করাটা কঠিন হয়ে যাবে। প্রতিদিন মেজর অংকগুলো হাতে কলমে করতে হবে।চারটা মেজর টপিক 2 ঘন্টায় শেষ করার চেস্টা করা। প্রাকটিসের বিকল্প নেই।
12. F1 এর সাথে সাথে F2 এর প্রিপারেশন নিতে পারেন। কনসলিডেটেড , ক্যাশ ফ্লো অংকগুলোতে মিল পাবেন।
No comments