Header Ads

✔HOW TO WRITING CV ?

 সিভি তৈরিতে যে বিষয় গুলো লক্ষ্য রাখবেন। 


চাকরি পাওয়ার প্রথম ধাপই হলো আবেদন বা সিভি পাঠানো। অনেক যোগ্য প্রার্থীর চাকরি হাতছাড়া হতে পারে সিভির ভুলভালে। এক জরিপে দেখা গেছে, ৩৫ ভাগ নিয়োগকর্তা সিভিতে দক্ষতার বর্ণনা না থাকায় সিভিগুলো স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে দেয়। 


১. সিভির তথ্যবিন্যাস অগোছালো না রাখা এবং বানানের প্রতি লক্ষ্য রাখা।

২. চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷

৩. কোনো ভুল বা মিথ্যা তথ্য দিবেন না। অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷

৪. সিভির ফন্ট, বানান, মার্জিন, স্টাইল সব সময় একই রকম রাখবেন।

৫. এমন কোন কম্পিউটার স্কিল দিবেন না, যা আপনি জানেন না।

৬. পুরানো কিংবা স্কুলের ছবি দিয়ে চাকরির জন্য আবেদন করবেন না।

৭. কভার লেটার সিভির সাথে সংযুক্ত করা। কভার লেটারে উল্লেখ করুন উক্ত চাকরির জন্য আপনি কেন যোগ্য।

৮. ই-মেইলে সিভি পাঠানোর সময় সাবজেক্ট অংশে চাকরির পদের নাম অবশই উল্লেখ করবেন।

No comments

Powered by Blogger.